শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, রেড অ্যালার্ট জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
expand
ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, রেড অ্যালার্ট জারি

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমেই শক্তি সঞ্চয় করে এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কতার আওতায় রয়েছে মুম্বাই, রাইগাদ ও রত্নগিরি জেলা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ সতর্কতা বহাল থাকবে।

শনিবার (৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড়টির তীব্রতা বাড়তে থাকায় আইএমডি সর্বশেষ আপডেটে জানিয়েছে— ‘শক্তি’র বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এটি গুজরাটের দ্বারকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি পূর্ব-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এজন্য ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশনা দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

আইএমডি জানিয়েছে, ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। তাই উপকূলীয় অঞ্চলের মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন