

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাঙ্গেরিতে অনুষ্ঠিত হয়েছে কবর খোঁড়ার প্রতিযোগিতা। সম্প্রতি আয়োজিত এই প্রতিযোগিতায় কোদাল ও বেলচা নিয়ে অংশ নেন ৩৮ জন।
হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস এই প্রতিযোগিতার আয়োজন করে। কবর খোঁড়ার পেশা ও এর দক্ষতা তুলে ধরার পাশাপাশি মৃত্যু নিয়ে প্রচলিত সামাজিক সংকোচ দূর করাই এর উদ্দেশ্য।
উত্তর হাঙ্গেরির নিয়েরগেশুইফালুর একটি সরকারি কবরস্থানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ১৯টি দুই সদস্যের দল এতে অংশ নেয়। গ্রীষ্মের তাপে শুকিয়ে শক্ত হয়ে যাওয়া মাটিতে দ্রুত কবর খুঁড়ে সেরা হওয়ার লড়াই করেন প্রতিযোগীরা।
প্রতিযোগিতায় কবরের নির্দিষ্ট মাপও ঠিক করে দেয়া হয়েছিল। কবরটি হতে হবে ১ দশমিক ৬ মিটার গভীর, ২ মিটার লম্বা এবং শূন্য দশমিক ৮ মিটার চওড়া।
রবার্ট নাগি ও তার সতীর্থ লাসলো কিশ সবচেয়ে দ্রুত কবর খুঁড়ে প্রতিযোগিতায় জয়ী হন। নির্ধারিত মাপের কবর খুঁড়তে তাদের সময় লাগে ১ ঘণ্টা ২১ মিনিট।
বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা প্রায় ৬৪০ মার্কিন ডলারের সমান।
বিজয়ী রবার্ট নাগি বলেন, ‘এখানে মূল বিষয় হলো গতি, সৌন্দর্য নয়।’ তবে বাস্তবে কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কবর খোঁড়ার সময় নির্দিষ্ট মাপ ঠিক রাখা এবং কবরটি সুন্দরভাবে খোঁড়া হয়েছে কি না, সেদিকেও সতর্ক থাকতে হয় বলে জানান তিনি।

