

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ জারি করার পর লোহিত সাগরে চারটি ট্যাংকার তাদের গতিপথ পরিবর্তন করেছে। পরিস্থিতি ক্রমে ঘোলাটে হওয়ায়- যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা সৌদি আরবের বানিজ্যিক জাহাজগুলোকে আপাতত লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন ‘অ্যাসপাইডেস‘।
বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা সৌদির সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকির মাত্রা কমে না আসা পর্যন্ত লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার সুপারিশ করা হয়েছে।’
উল্লেখ্য, রোববার ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের উপর সৌদির অবরোধ ও দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিবাদে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ জারি করে।