

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৫) মিলোনে নিজ বাসভবনে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৩৪ সালে ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেওয়া আরমানি প্রথমে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে ফ্যাশন জগতে প্রবেশ করেন।
১৯৭৫ সালে তিনি নিজের নামেই ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে Armani Privé, Emporio Armani ও Armani Exchange সহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক লাইন ও উপব্র্যান্ডে প্রসারিত হয়।
পুরুষদের পোশাকে নতুনত্ব আনা এবং আধুনিক স্যুটকে আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলতে আরমানি ছিলেন অগ্রদূত। তাঁর ডিজাইনকৃত পোশাক ১৯৮০-এর দশকে হলিউডে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে রিচার্ড গিয়ারের American Gigolo চলচ্চিত্রে ব্যবহৃত আরমানির পোশাক আলোচনায় আসে।
জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে চলতি বছর স্বাস্থ্যজনিত কারণে মিলোন ফ্যাশন উইকে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
মৃত্যুর অল্প কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে আরমানি জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় আফসোস হলো—বন্ধু ও পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে না পারা।
আরমানির মৃত্যুতে ফ্যাশন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। আগামী বছর তাঁর ব্র্যান্ডের ৫০ বছর পূর্তি উদযাপন হওয়ার কথা ছিল। বিশ্ব ফ্যাশন জগতের কাছে তিনি শুধু একজন ডিজাইনার নন, বরং সরলতা, সৌন্দর্য আর সৃজনশীলতার এক অনন্য প্রতীক হয়ে থাকবেন।
মন্তব্য করুন
