

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল নেপাল। রাজধানীসহ বিভিন্ন এলাকায় চলছে অগ্নিসংযোগ ও ভাঙচুর।
বিক্ষোভকারীরা এবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেলের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করছে এবং আগুন দিচ্ছে।
এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) ও শের বাহাদুর দেউবা, জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাসভবনেও হামলা চালানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ইতোমধ্যে মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিজেদের সরিয়ে নিতে শুরু করেছেন বলে জানা গেছে।
এদিকে নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সহিংসতায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নেপাল ভারতের “ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী”। তাই আশা করা হচ্ছে, সব পক্ষ সংযম দেখাবে এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সংকট সমাধান করবে।
মন্তব্য করুন
