শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করে সদ্য অনুমোদিত একটি পুলিশি আইনের পক্ষে সাফাই গেয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। গত বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামি আইনে বিক্ষোভের কোনও স্থান নেই।

পাঁচ বছরের বেশি সময় আগে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে বিক্ষোভ বিরল হয়ে পড়েছে। কিন্তু গত মাসে তালেবান সরকার একটি নিয়ম জারি করে জানিয়েছে, ‘সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ’।

আন্তর্জাতিক সংস্থাগুলো এই আইনটিকে ‘নিষ্ঠুর’ এবং দেশে যে কোনো ভিন্নমত দমনের একটি পদক্ষেপ হিসেবে নিন্দা করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই আইনটি ইসলামী আইনের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ’। তিনি আরও বলেন, ‘ইসলামী আইনে প্রতিবাদের কোনো স্থান নেই’।

মুজাহিদ বলেন, ‘প্রতিবাদ সেইসব সমাজেরই অংশ যেখানে ভিন্ন আইনকানুন প্রতিষ্ঠিত থাকে, যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র।’ তিনি আরও উল্লেখ করেন, ইসলামী ব্যবস্থার অধীনে মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শনের পরিবর্তে সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানাতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank