

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে জাপানি মুদ্রা ইয়েনের দর। মুদ্রাটির দরের স্থিতিশীলতা ধরে রাখতে বিরল যৌথ পদক্ষেপের কথা নিশ্চিত করেছে জাপান ও যুক্তরাষ্ট্র।
রোববার (০২ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে এবং বৈশ্বিক অর্থনীতিকে সহায়তা করতে ওয়াশিংটন ইয়েনকে শক্তিশালী করতে জাপানকে সহযোগিতা করছে।
ট্রাম্প বলেন, ‘তাদের মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে, তাই তারা কিছুটা সহায়তা চেয়েছে। আর আমরা সবসময়ই জাপানের পাশে আছি।’
ঘোষণার পর বৈদেশিক মুদ্রাবাজারে ইয়েনের মূল্য দ্রুত বেড়ে যায়। ডলারের বিপরীতে ইয়েনের দর সর্বোচ্চ ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ডলারে ১৫৫ দশমিক ২০ ইয়েনে পৌঁছে, যা প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। আগের দুই দিনেও ইয়েনের মূল্য ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। ইউরো ও ব্রিটিশ পাউন্ডসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতেও ইয়েন শক্তিশালী হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই যৌথ পদক্ষেপের মাধ্যমে দুই দেশই স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইয়েন ও জাপানের সরকারি বন্ডের দরপতন ঠেকাতে তারা সক্রিয়ভাবে কাজ করবে।
জাপানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে যৌথ ইয়েন ক্রয় অভিযান সাম্প্রতিক মাসগুলোতে ইয়েনের অতিরিক্ত দরপতন মোকাবিলায় ভূমিকা রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে আমরা আরও যৌথ পদক্ষেপ শুরু করবো।’
সূত্র: আল জাজিরা