রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড হলো দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম
তাপপ্রবাহে অতিষ্ঠ দক্ষিণ কোরিয়ার জনজীবন। ছবি: সংগৃহীত
expand

দক্ষিণ কোরিয়ায় দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির ইয়াংসান শহরে রোববার (০২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানিয়েছে কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ)।

চলমান তাপপ্রবাহের কেন্দ্রবিন্দুতে থাকা ইয়াংসানে টানা পঞ্চম দিনের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহজনিত সতর্কতা জারি রয়েছে। অনেক শহরেই তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি রয়েছে।

বর্তমানে দেশটির ২০টিরও বেশি এলাকায় জরুরি তাপপ্রবাহ সতর্কতা কার্যকর রয়েছে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস থাকলে এই সতর্কতা জারি করা হয়।

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে তাপপ্রবাহের দিন হিসেবে ধরা হয়। আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকলে ক্রান্তীয় রাত বলা হয়। কেএমএর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে বছরে গড়ে ১৯টি অতিরিক্ত তাপপ্রবাহের দিন রেকর্ড হয়েছে। ১৯৭০-এর দশকে এই সংখ্যা ছিল মাত্র আট দিন।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঘটনা বিশ্বজুড়ে আরও ঘন ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank