সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না যেসব প্রবাসী

সৌদি প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

২০২৬ সালের হজ মৌসুমের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে সৌদি আরব সরকার। ‘অনুমতি ছাড়া হজ নয়’— এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার থেকেই পবিত্র মক্কা নগরীতে প্রবাসীদের প্রবেশের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মক্কায় প্রবেশের ক্ষেত্রে লাগবে অনুমতি।

আসন্ন হজে হাজিদের নিরাপত্তা ও ধর্মীয় আচারগুলো স্বাচ্ছন্দ্যে পালনের সুবিধার্থেই সৌদি কর্তৃপক্ষ এমন একগুচ্ছ নিয়মনীতি জারি করেছে। সূত্র সৌদি গ্যাজেট।

মক্কা ও মদিনায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সোমবার (১৩ এপ্রিল) থেকে সরকারি অনুমতিপত্র (পারমিট) ছাড়া সৌদি আরবের মক্কায় প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বছর হজের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘পারমিট ছাড়া হজ নয়’। হজের আচার-অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষ করে মক্কায় প্রবেশের নতুন শর্তাবলী নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র মক্কায় ইস্যু করা রেসিডেন্সি পারমিট (আকামা), হজের বিশেষ অনুমতিপত্র অথবা পবিত্র স্থানগুলোতে কাজের জন্য ইস্যু করা ওয়ার্ক পারমিট থাকলেই প্রবাসীরা মক্কায় ঢুকতে পারবেন। এ ছাড়া, অন্য কেউ মক্কায় প্রবেশের চেষ্টা করলে শহরের প্রবেশমুখে থাকা নিরাপত্তা চেকপোস্ট থেকে তাদের ফেরত পাঠানো হবে।কঠোর নির্দেশনা জারি থাকবে।

অন্যদিকে সৌদি আরবে আসা বিদেশি তীর্থযাত্রীদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সব ধরনের নাগরিক ও প্রবাসীদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পারমিট ইস্যু করা স্থগিত থাকবে।

একইদিন থেকে হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থান করা নিষিদ্ধ করা হয়েছে। হজ পারমিট সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে ‘আবশের ইন্ডিভিজুয়ালস’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে অনলাইনে পারমিট পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নিয়মঅমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হজের আচার-অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন