রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:১৫ এএম
মার্কিন সৈন্য ।। ছবি: সংগৃহীত
expand
মার্কিন সৈন্য ।। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করার দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে অঞ্চলটিতে কয়েক হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের তথ্যমতে, মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে কৌশলগত কারণে তারা কোথায় এবং কখন পৌঁছাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনার চেষ্টা এবং অন্যদিকে সামরিক প্রস্তুতি—যুক্তরাষ্ট্রের এই দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup