বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে আমিরাত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
expand
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অভিযানে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আয়োজন করা অনলাইন আলোচনায় গারগাশ বলেন, বাণিজ্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সবার দায়িত্ব।

তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

গারগাশ আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের পর এমন একটি কাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে তেহরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে হরমুজ প্রণালির নিরাপদ চলাচল বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup