

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরাতে লক্ষ্যবস্তু করা হয় বলে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইসমাইল খতিব হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি ওই কর্মকর্তা।
এর আগে স্থানীয় সময় সোমবার রাতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার প্রথম দিনই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।
মন্তব্য করুন
