বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের 

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
ইরানের ছোড়া মিসাইল ।। ছবি: সংগৃহীত
expand
ইরানের ছোড়া মিসাইল ।। ছবি: সংগৃহীত

তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের দিকে ড্রোন ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘারি আরও ইঙ্গিত দেন, এই হামলাগুলো ‘সাজানো’ হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি, শত্রুরা আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে (সম্পর্কে) ফাটল ধরানোর জন্য নির্দিষ্ট কিছু হামলার নাটক সাজাতে পারে।’

এর আগে গত সপ্তাহে আজারবাইজানে ড্রোন, তুরস্কে ক্ষেপণাস্ত্র ও সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তবে তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনালাপে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হানে ইরানও। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনা এবং ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে মধ্যপ্রাচ্যের বাইরে এখনও কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি বলে স্পষ্ট করেছে দেশটি।

সূত্র: আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup