বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতের হামলায় প্রাণ গেল জনপ্রিয় ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
ডেভিড ওওরি। ছবি: সংগৃহীত
expand
ডেভিড ওওরি। ছবি: সংগৃহীত

উগান্ডার অন্যতম জনপ্রিয় ফুটবলার ও রেকর্ড ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি ডাকাতের হামলায় প্রাণ হারিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। দেশটির রাজধানী কাম্পালায় বাড়তে থাকা অপরাধ নিয়ে নতুন করে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে রাজধানী কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজ বাড়ির কাছেই ওওরির ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এরপর হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে। তার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, আর ওওরিকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও বুধবার তিনি মারা যান।

উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, ‘ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না। তিনি ছিলেন একজন নেতা এবং একটি প্রজন্মের অনুপ্রেরণা। এসসি ভিলার অধিনায়ক হিসেবে তিনি সাহস, বিনয় ও আবেগ দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর উগান্ডা ক্রেনসের জার্সিতে তিনি পুরো জাতির আশা-আকাঙ্ক্ষা বহন করেছেন।’

ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব এসসি ভিলা। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি, হারিয়েছি একজন নেতা, একজন ভাই এবং একজন বন্ধুকে।’

বুধবার উগান্ডার পার্লামেন্টে ওওরির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন