

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী নিয়োগ দিয়ে আলোচনায় আসে আলবেনিয়া। এবার দেশটির প্রধানমন্ত্রী এডি রামা আরও এক চমকপ্রদ ঘোষণা দিলেন, এআই মন্ত্রী ‘ডিয়েলা’ নাকি গর্ভবতী, এবং তার “পেটে” রয়েছে ৮৩টি সন্তান!
রোববার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এডি রামা মজার ছলেই বলেন, আমরা ডিয়েলাকে তৈরি করে বড় ঝুঁকি নিয়েছিলাম, এবং সেটা দারুণভাবে সফল হয়েছে। এখন সে প্রথমবারের মতো গর্ভবতী, এবং ৮৩টি সন্তান ধারণ করছে।
তবে এই ‘গর্ভধারণ’ বাস্তব নয়, এটি আসলে প্রযুক্তিগত ইঙ্গিত। রামা ব্যাখ্যা করেন, আলবেনিয়ার সংসদে বর্তমানে শাসক সমাজতান্ত্রিক দলের ৮৩ জন সাংসদ আছেন। প্রতিটি সাংসদের সহায়তার জন্য তৈরি হবে ৮৩টি নতুন এআই সহকারী, যেগুলো ডিয়েলারই বুদ্ধিমত্তা ও তথ্যভাণ্ডার থেকে নির্মিত হবে।
প্রধানমন্ত্রীর ভাষায়, প্রত্যেকটি সহকারী সংসদে যা কিছু ঘটছে, তা রেকর্ড করবে। কোনো সাংসদ অনুপস্থিত থাকলে, সেই আলোচনার সারসংক্ষেপ তাকে জানিয়ে দেবে- এমনকি কাকে কীভাবে জবাব দিতে হবে, তাও পরামর্শ দেবে।
রামা জানান, এসব এআই সহকারীকে এমনভাবে প্রশিক্ষিত করা হবে যাতে তারা সংসদের কার্যক্রম, বিতর্ক ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দ্রুত পরামর্শ দিতে পারে। তার মতে, এই সন্তানরা তাদের মায়ের মতোই জ্ঞানী হবে। তারা ডিয়েলার ডাটাবেস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবহার করবে।
প্রধানমন্ত্রী আশাবাদী, ২০২৬ সালের শেষ নাগাদ এআই সহকারীভিত্তিক এই ডিজিটাল সংসদীয় ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু হবে।
উল্লেখ্য, গত বছর আলবেনিয়া সরকার ডিয়েলাকে দেশটির সরকারি টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার জন্য নিয়োগ দিয়েছিল। কোড ও অ্যালগরিদম দ্বারা তৈরি এই ডিজিটাল মন্ত্রী বিশ্বের প্রথম আনুষ্ঠানিক অমানবিক সরকারি কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েছে।
মন্তব্য করুন
