শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
ইরান জানাল ‘ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী’

শত্রু আক্রমণ ঠেকাতে প্রতিরোধক সক্ষমতার প্রতীক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
জেনারেল জলালি
expand
জেনারেল জলালি

ইরান জানিয়েছে, শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে সরকারিভাবে নির্মিত ভূপৃষ্টের নিচে থাকা একধরনের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ তৈরি করা হয়েছে। দেশটির প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জলালি এই স্থাপনার কথা প্রকাশ করেছেন এবং তা দেশের প্রতিরোধক্ষমতার এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বর্ণনা করেছেন।

মেহর নিউজের বরাতে, এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল জলালি জানান, এসব ভূগর্ভস্থ স্থাপনার নকশা ও নির্মাণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক বিমান ও মহাকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমিরআলি হাজিজাদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জেনারেল জলালি বলেন, এসব অবকাঠামো ইরানের প্রতিরোধমূলক প্রতিষেধক মডেলের সফলতার নিদর্শন। তিনি উল্লেখ করেন, গত ‘১২ দিনের প্রতিরোধ’ হিসেবে পরিচিত মোকাবেলায় এই কার্যকর কাঠামোগুলো শত্রুর ওপর কৌশলগত প্রভাব বিস্তার করতে সহায়ক ছিল। তবে ওই অভিজ্ঞতা কিছু দুর্বলতাও চিহ্নিত করেছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন আছে, বিশেষ করে জাতীয় অবকাঠামোক্ষেত্রে।

পাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান আরো জানান, সশস্ত্র বাহিনী ও সরকারের নির্দেশনায় প্যাসিভ ডিফেন্সের প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে; এর মধ্যে রয়েছে ব্যাপক মহড়া, কৌশলগত পরিকল্পনা এবং অবকাঠামো সংরক্ষণ সংক্রান্ত কর্মসূচি।

জেনারেল জলালির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা নীতিতে এসব উদ্যোগ ইরানের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সম্ভাব্য আক্রমণের সময় দেশের সশস্ত্র ও নাগরিক কাঠামো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন