

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট ১১০ কোটি মানুষ অতি দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছেন। এদের মধ্যে প্রায় অর্ধেকই এমন দেশে বসবাস করছে যেখানে চলমান যুদ্ধ বা সংঘাত আছে।
গবেষণায় অন্তর্ভুক্ত হয়েছে ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের তথ্য। এর মধ্যে ৪৫ কোটি ৫০ লাখ মানুষ ‘সংঘাতপ্রবণ’ অঞ্চলে বসবাস করছে।
দেশভিত্তিক হিসেবে দেখা গেছে, ভারতেই সবচেয়ে বেশি অতি দরিদ্র মানুষ রয়েছে। ১৪০ কোটি মানুষের দেশটিতে প্রায় ২৩ কোটি ৪০ লাখ মানুষ অত্যন্ত দরিদ্র। এরপরেই রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো। এই পাঁচটি দেশ মিলিয়ে বিশ্বের অতি দরিদ্র মানুষের অর্ধেকের বেশি বাস করছে।
গবেষণায় আরও উঠে এসেছে যে, বিশ্বের প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার সঙ্গে জড়িয়ে আছে, যা মোট শিশুদের ২৭.৯ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে অতি দরিদ্রের হার ১৩.৫ শতাংশ। যেসব দেশে সংঘাত চলছে, সেখানে শিশু মৃত্যুর হার ৮ শতাংশ, যেখানে শান্তিপূর্ণ দেশগুলোতে এটি মাত্র ১.১ শতাংশ।
ইউএনডিপি এই গবেষণায় অক্সফোর্ড দরিদ্র ও মানব উন্নয়ন উদ্যোগ (ওপিএইচআই)-এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে। দারিদ্র্যের পরিমাপের ক্ষেত্রে মূল সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, ভোজ্যতেল, পুষ্টি ও শিক্ষায় অংশগ্রহণ। এই যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই বিশ্বের ১১০ কোটি মানুষকে অতি দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন
