শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরে ৪০০ কসমেটিক সার্জারি এই তরুনী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম
১৫ বছরে ৪০০ কসমেটিক সার্জারি এই তরুনী
expand
১৫ বছরে ৪০০ কসমেটিক সার্জারি এই তরুনী

দক্ষিণ কোরিয়ার এক নারী সৌন্দর্য ধরে রাখতে গত ১৫ বছরে প্রায় ৪০০ বার কসমেটিক সার্জারি করিয়েছেন। এসব সার্জারিতে তার খরচ হয়েছে প্রায় ৩০ কোটি কোরিয়ান উন (প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার)।

‘ইটস ওকে টু নট বি ওকে’ নামের একটি জনপ্রিয় টকশোতে সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন গিল লি ওন নামের এই নারী। তিনি জানান, ২০১০ সালে প্রথমবার সার্জারি করান, যখন ওজন বেড়ে যাওয়ার কারণে আশপাশের মানুষ তার চেহারা নিয়ে কটাক্ষ করত।

গিলের ভাষায়, তার এক সাবেক প্রেমিকের মন্তব্যই তাকে একের পর এক সার্জারির দিকে ঠেলে দেয়। এরপর থেকে তিনি নিজেকে বদলে ফেলার মিশনে নেমে পড়েন।

এ পর্যন্ত তিনি ফরহেড ফ্যাট গ্রাফটিং, ডাবল আইলিড, নাক, ঠোঁট, চিবুক, গাল, শরীরের লিপোসাকশন, ফিলার ও স্টেম সেল ট্রিটমেন্টসহ নানা ধরনের সার্জারি করিয়েছেন।

তিনি বলেন, আমি এখন আত্মবিশ্বাসী। আমার পরিবর্তন নিয়ে কোনো অনুশোচনা নেই।

তবে চিকিৎসকরা তাকে আর কোনো সার্জারি না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু গিল এখনো প্রতিদিন ডার্মাটোলজি ও হার্বাল ক্লিনিকে যান নিজের তরুণ্য ও সৌন্দর্য বজায় রাখতে।

সূত্র: সামাটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন