

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের প্রায় সব দেশেই মশার উপদ্রব দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মশার অস্তিত্বই নেই, সেটি হলো আইসল্যান্ড।
বিজ্ঞানীদের মতে, আইসল্যান্ডের অনন্য জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে মশা বংশবিস্তার করতে পারে না। সাধারণত মশা বেঁচে থাকার জন্য স্থির পানি ও উষ্ণ পরিবেশ প্রয়োজন হয়। কিন্তু আইসল্যান্ডে শীতল আবহাওয়া, অস্থির তাপমাত্রা এবং দ্রুত মৌসুমি পরিবর্তনের কারণে সেই উপযুক্ত পরিবেশ তৈরি হয় না।
গবেষণা প্রতিষ্ঠান লাইভ সায়েন্স ও ফিউচুরা সায়েন্সেস জানিয়েছে, আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র দেশ (অ্যান্টার্কটিকা বাদে) যেখানে কোনো প্রজাতির মশা স্থায়ীভাবে বসবাস করে না। মশারা বরফে আচ্ছাদিত দীর্ঘ শীতকাল এবং হঠাৎ গরম-ঠান্ডা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে না বলে তারা টিকে থাকতে ব্যর্থ হয়।
তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আইসল্যান্ডেও অল্প কিছু মশা দেখা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত দেশটি বাস্তবে ‘মশামুক্ত দেশ’ হিসেবেই পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ অবস্থান শুধু দেশের বাসিন্দাদের জন্য স্বস্তির নয়, বরং এটি পরিবেশগত ভারসাম্য রক্ষারও একটি অনন্য উদাহরণ।
মন্তব্য করুন
