শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাবাইচে দাঁড়িয়ে নাচ, ভাইরাল বালক পেল ‘পর্যটন দূত’ খেতাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
নৌকাবাইচে দাঁড়িয়ে নাচ, ভাইরাল বালক পেল ‘পর্যটন দূত’ খেতাব
expand
নৌকাবাইচে দাঁড়িয়ে নাচ, ভাইরাল বালক পেল ‘পর্যটন দূত’ খেতাব

ইন্দোনেশিয়ার ১১ বছর বয়সী রায়ান আর্কান ডিকা, স্থানীয় নৌকাবাইচে নাচের মাধ্যমে অনলাইনে নতুন ট্রেন্ড তৈরি করেছেন।

ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে চলন্ত নৌকার গলুইয়ে দাঁড়িয়ে নাচ করছে। এই নাচের কারণে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’ শুরু হয়েছে।

ডিকা অংশ নিচ্ছেন রিয়াউ প্রদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচে, যা ‘পাচু জালুর’ নামে পরিচিত। এই প্রতিযোগিতায় প্রতিটি নৌকায় একজন নৃত্যশিল্পী থাকে, যাকে বলা হয় ‘তুকাং তারি’। তুকাং তারি নৌকার মাঝিদের উজ্জীবিত করার জন্য নাচ করে। ডিকা মাত্র ৯ বছর বয়স থেকে এই নৌকাবাইচে অংশ নিচ্ছেন।

পাচু জালুর নৌকা সাধারণত ২০ থেকে ৪০ মিটার লম্বা হয় এবং একেকটি নৌকায় প্রায় ৫০ জন মাঝি থাকে। প্রতিযোগিতায় নাচ করা তুকাং তারি স্থানীয়দের কাছে অত্যন্ত সম্মানের। নৌকাবাইচ কেবল একটি ক্রীড়া নয়, এটি রিয়াউ প্রদেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের প্রতিফলন। এটি প্রতি বছর আগস্টে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার দর্শক উপভোগ করতে আসেন, বিদেশি পর্যটকরাও এর দর্শক হয়ে থাকেন।

রায়ানের নাচের ভিডিও প্রথম টিকটকে পোস্ট করেন ‘লেনসা রামস’ নামের ব্যবহারকারী। এরপর এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। তরুণ প্রজন্মের মধ্যে ‘অরা ফার্মিং’ ট্রেন্ড হিসেবে নাচটি অনুকরণ করা হচ্ছে। এই ট্রেন্ডের মানে হলো, কেউ বারবার একই ধরণের স্টাইল বা কৌশল ব্যবহার করে নিজের উপস্থিতিকে আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তোলে।

ডিকার নাচের সহজ অথচ সুন্দর ভঙ্গি, আত্মবিশ্বাস এবং নির্দিষ্ট হ্যান্ড-ফুট মুভমেন্ট বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু তারকাও তার নাচ অনুকরণ করেছেন। এনএফএল তারকা ট্রাভিস কেলসি এবং ফুটবল খেলোয়াড় দিয়েগো লুনা তাদের উদযাপনে ডিকার নাচ অনুকরণ করেছেন।

রিয়াউ প্রদেশের সরকার সম্প্রতি ডিকাকে ‘পর্যটন দূত’ হিসেবে ঘোষণা করেছে। গভর্নর আবদুল ওয়াহিদ আনুষ্ঠানিকভাবে তাকে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। অনুষ্ঠানে নিজের নাচও প্রদর্শন করেন ডিকা।

ডিকা ২০১৪ সালে সুমাত্রার কুয়ান্তান সিঙ্গিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়সে তার বাবা ও চাচার সাহায্যে ‘পাচু জালুর’-এর নাচের প্রশিক্ষণ শুরু করেন। রায়ান বলেন, নাচটি আমি নিজের ইচ্ছায় করেছি, ওই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে নাচে উঠেছিলাম।

ডিকার সহজাত প্রতিভা ও ঐতিহ্যবাহী নৌকা নাচের মেলবন্ধন আজ বিশ্বজুড়ে তাকে পরিচিতি এনে দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন