শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের বোর্ড সভায় পোশাক খুলে প্রতিবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
স্কুলের বোর্ড সভায় পোশাক খুলে প্রতিবাদ
expand
স্কুলের বোর্ড সভায় পোশাক খুলে প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক স্কুল বোর্ডের সভায় ঘটেছে এক অভাবনীয় ঘটনা। মেয়েদের লকার রুমে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন অভিভাবক সভাস্থলেই পোশাক খুলে বিক্ষোভ করেন।

দ্য ইকোনমিক টাইমস ও নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় ওই স্কুল বোর্ড সম্প্রতি একটি নীতিমালা পাস করেছে, যেখানে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার মেয়েরা চাইলে মেয়েদের লকার রুম ব্যবহার করতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ।

সভায় বেথ বোর্ন নামের এক নারী বক্তব্য দিতে গিয়ে নিজের পোশাক খুলে ফেলেন এবং বলেন, এভাবেই বুঝতে পারবেন, মেয়েরা লকার রুমে কতটা অস্বস্তিতে থাকে। তাঁর এই আচরণে সভায় বিশৃঙ্খলা দেখা দেয়, পরে বোর্ড সদস্যরা বৈঠক স্থগিত করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক শুরু হয়। একপক্ষ বলছে, বোর্ডের এই সিদ্ধান্ত মানবাধিকার রক্ষায় ইতিবাচক পদক্ষেপ, অন্যপক্ষের দাবি, এটি মেয়েদের নিরাপত্তা ও গোপনীয়তার জন্য হুমকি।

এরপর স্কুল প্রাঙ্গণ ও বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন