শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া নারীর ছবি ও ভিডিও পোস্ট, আমিরাত পুরুষের জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম
অনুমতি ছাড়া নারীর ছবি ও ভিডিও পোস্ট, আমিরাত পুরুষের জরিমানা
expand
অনুমতি ছাড়া নারীর ছবি ও ভিডিও পোস্ট, আমিরাত পুরুষের জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে এক নারীকে অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ৩০ হাজার) জরিমানা করেছে আদালত।

রবিবার (১৯ অক্টোবর) আমিরাতের শীর্ষস্থানীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আবুধাবির ফৌজদারি আদালত অনলাইনে নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ রায় দিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীর ছবি ও ভিডিও ক্লিপ তার অনুমতি ছাড়া একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেন। এতে নারীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের মার্চে আবুধাবির ফৌজদারি আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে আপিল আদালতও সেই রায় বহাল রাখে। অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত বলে গণ্য হয়েছে।

আদালত রায়ে উল্লেখ করে, কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নৈতিক ও মানসিকভাবে ক্ষতির কারণ হয়। কেউ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এমন কাজ করলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

বাদী নারী প্রথমে ৫০ হাজার দিরহাম ক্ষতিপূরণ দাবি করলেও আদালত তথ্যপ্রমাণে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি না পাওয়ায় মানসিক কষ্ট ও সুনামহানির জন্য ২০ হাজার দিরহাম ক্ষতিপূরণ নির্ধারণ করে।

বিশেষজ্ঞদের মতে, আমিরাতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর আইন রয়েছে। কারও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও প্রকাশ করলে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হয়, যার শাস্তি জরিমানা ছাড়াও জেল পর্যন্ত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন