শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লেন পর্যটক তরুণী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লেন পর্যটক তরুণী
expand
গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লেন পর্যটক তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক পোলিশ পর্যটক পানিতে পড়ছেন।

ভিডিওতে দেখা যায়, ভিক্টোরিয়া গুজেন্ডা নামের তরুণী মুঠোফোনে মনোযোগী অবস্থায় সিঁড়ি নামার সময় ভারসাম্য হারিয়ে খালের পানিতে পড়ে যান।

ভিডিওতে ক্যাপশন ছিল, আপনি ভেনিসে আছেন, কিন্তু গুগল ম্যাপ বলছে আগে বাড়ো।

নেটিজেনদের মধ্যে ভিডিওটি অনেকেই হাস্যরস হিসেবে দেখলেও, অনেকে সতর্ক করেছেন প্রযুক্তির প্রতি অন্ধবিশ্বাস ক্ষতিকর হতে পারে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো জরুরি। অন্যরা মনে করছেন, পর্যটক হয়তো ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন।

ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে পর্যটকদের সতর্ক করে আসছে যে শহরের জটিল এলাকা এবং খালের নিকটবর্তী রাস্তাগুলো মানচিত্রে পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই অনেকে হঠাৎ বিপদের মুখোমুখি হন।

ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভেনিস ভ্রমণের সময় শুধুমাত্র গুগল ম্যাপের উপর নির্ভর না করে, স্থানীয় গাইড, কাগজের মানচিত্র বা শহরভিত্তিক নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই বেশি নিরাপদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন