

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উপলক্ষে উদ্যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টিতে অংশ নেওয়ার অভিযোগে চার ইসরায়েলি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় উচ্চ শব্দের অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখানে চার তরুণ ইসরায়েলিকে বসে থাকতে দেখা যায়। তাদের বয়স আনুমানিক ২৬ থেকে ২৭ বছরের মধ্যে।
তল্লাশিতে আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি জাতীয় মাদক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জানায়, তারা সবাই ইসরায়েলি সেনা সদস্য এবং গাজা সংঘাতের অবসান উপলক্ষে ছুটিতে এসে সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। পুলিশ আসার আগে পার্টিতে থাকা অন্যরা সরে যায় বলে দাবি করেন তারা।
পরে চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে মূত্র পরীক্ষা করা হলে তাদের দেহে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত বলেন, অভিযুক্তরা দাবি করেছেন, তারা পার্টিতে থাকা অন্য কিছু ইসরায়েলির কাছ থেকে মাদক কিনেছিলেন, তবে বিক্রেতাদের পরিচয় জানাতে পারেননি।
মন্তব্য করুন
