রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দিয়ানদের উল্লাসে গু/লি, গুলিবিদ্ধ ৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০২:৩৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে ড্র করে বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রকটনে কেপ ভার্দিয়ান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ঐতিহাসিক এই অর্জন উদযাপনে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন।

তবে এই আনন্দঘন উদযাপন একপর্যায়ে হাঙ্গামায় রূপ নেয় এবং পরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটে ব্রকটন শহরের মেইন স্ট্রিট ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ম্যাচ শেষে উদযাপনে জড়ো হওয়া ভিড় পরে উত্তেজনায় রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ব্রকটন পুলিশ বিভাগ জানায়, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতের কিছু আগে একাধিক গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ চারজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পরপরই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Algeria VS Austria
Scheduled
28 Jun, 08:00 AM
VS
World Cup