

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানা গেছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকার ট্র্যাকার্স বুধবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করা ডিজিটাল ট্র্যাকিং তথ্যের উদ্ধৃতি দিয়ে ট্যাংকার ট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায়।
এমনটি ঘটলে গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের জাহাজ মার্কিন অবরোধ ভাঙলো।
ট্যাংকার ট্র্যাকার্স বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)-এর মালিকানাধীন ডায়োনা (৯৫৬৯৬৯৫) এবং হিরো-২ (৯৩৬২০৭৩) নামের অন্তত দুটি ভিএলসিসি সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধসীমা অতিক্রম করেছে। এই জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল রয়েছে।
একই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি যাচাই করে দেখেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির এই তিনটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজ তেলভর্তি অবস্থায় অবরোধরেখা অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করেছে। জাহাজগুলোর অবস্থান শনাক্ত করার ব্যবস্থা চালু থাকলেও, সেগুলো কোথায় যাচ্ছে সে তথ্য প্রকাশ করা হচ্ছে না।
