বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলুচিস্তানে অভিযানে ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ১৭ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বুধবার (৩ জুন) পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি করে।

মূলত গত সপ্তাহে কোয়েটা শহরে একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলার জের ধরেই এই অভিযান চালিয়েছে পাকিস্তান।

গত ২৪ মে বোমা হামলার শিকার ওই ট্রেনটির গন্তব্য ছিল খাইবার পাখতুনখোয়া’র রাজধানী পেশোয়ার। ট্রেনটি সেনাকর্মকর্তা, সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল।

আত্মঘাতী বোমা বিস্ফোরণে ট্রেনটিতে ২৪ জন নিহত হয়েছিলেন। আর আহত হয়েছিলেন আরও ৭০ জন।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের ম্যাসটাং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী।

এতে বলা হয়েছে, ‘অভিযান চলাকালে তাদের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। ঘাঁটিগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়েছে, পুলিশ স্টেশনগুলোতে তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার রেকর্ড রয়েছে।

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী আন্দোলন মূলত ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত থেকে পাকিস্তানের সৃষ্টির পর থেকেই শুরু হয়। তখন থেকেই বেলুচ জাতীয়তাবাদীরা পূর্ণাঙ্গ স্বাধিকার ও স্বাধীনতার দাবিতে সংগ্রাম চালিয়ে আসছে,আর পাকিস্তান সরকার ও সেনাবাহিনীও কঠোর সামরিক পদক্ষেপে তা দমন করে আসছে

সূত্র : জিও টিভি, দা হিন্দু

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uzbekistan VS Colombia
Scheduled
18 Jun, 08:00 AM
VS
World Cup