শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘মহিষ’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের খোঁচা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ট্রাম্প মহিষ’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান।

শুক্রবার (২৩ মে) দেশটির রাশিয়ায় অবস্থিত দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ছবি প্রকাশ করে এ খোঁচা দেয়।

সেখানে তারা লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”

এক্সে করা পোস্টে ইরানি দূতাবাস রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যাচ্ছে।

ইরানি দূতাবাস আরটির বরাতে লিখেছে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”

যে কারণে ভাইরাল এই মহিষ: প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন