

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এছাড়া হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি বড় টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে।
টানেলটি হিজবুল্লাহর বিশেষভাবে প্রশিক্ষিত যোদ্ধারা ব্যবহার করত।
গত মার্চের শুরু থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে।
মন্তব্য করুন
