মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ৪ দিনে নিহত ১৫৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। যা গত বছর নববর্ষের অনুষ্ঠানের সময় হওয়া দুর্ঘটনার চেয়ে ২৫ শতাংশ কম।

শুধুমাত্র গতকাল সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে থাইল্যান্ডে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন