

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. সাহজাহান কবিরকে বদলি করা হয়েছে। তাকে ডিজাস্টার রিকভারি সেন্টার (ডিআরসি), যশোরে বদলি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, সাহজাহান কবিরকে আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন।
এর আগে গত ২৯ আগস্ট ‘পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এনপিবি নিউজ। প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও উপপরিচালক মো. সাহজাহান কবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের নজরে আসে।
এর একদিন পরই সাহজাহান কবিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরে বদলি করা হলো।


