শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে
expand
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে

গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইসরাইলের ওপর নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাই এ হামলার পেছনে রয়েছে।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেম, মধ্য ও দক্ষিণ-পশ্চিম ইসরাইলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। পরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আকাশেই সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্তের পর সতর্কতা জারি করা হয়। কয়েক মুহূর্তের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থায় সেটি আটকানো সম্ভব হয়।

ইসরাইলের দাবি, ২০২৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির দিকে অন্তত ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে তারা ৪১টিরও বেশি ড্রোন ব্যবহার করেছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আগে হুতিরা আরও ৪০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন ও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানিয়েছে আইডিএফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন