মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ এএম
অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড এবং প্রধনমন্ত্রী তারেক রহমান
expand
অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড এবং প্রধনমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন উত্থাপন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এই প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।

অ্যাবিগেইল বয়েড এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেছিলেন।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গত কয়েক দশকের অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন, যেখানে তারেক রহমানয়ায় বিএনপি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন