শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা না রাখায় নাইজেরিয়ায় নারীসহ ৯ জন গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় আগে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ১২টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন চালু করা হয়েছিল। এ উত্তরাঞ্চলীয় রাজ্যে শরিয়া আইন না মানলে সরকারি ভাবে শাস্তি পেতে হয়।

গত বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে রমজান মাসের রোজা না রাখায় ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদেরকে রমজান মাসের প্রথম দিনেই রোজা ভঙ্গ করে খাবার খেতে দেখা গেছে বলে এই অপরাধে পুলিশ আটক করেন। কানোতে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম। এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি একটি শরিয়া আইন কার্যকর রয়েছে।

এ উত্তরাঞ্চলেতে পুলিশ রমজান মাসে দিনের বেলাই প্রতিটি ক্যাফে, রেস্তোরাঁ এবং বাজারে অভিযান পরিচালনা করেন। মুসলমানরা রোজার সময়সূচি মেনে চলছেন কি না তা নিশ্চিত করতে এমন তল্লাশি চালায়। তবে কানোর যেসব এলাকায় অনেক খ্রিস্টান বাস করে, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানিয়েছেন, রমজান শুরু হয়েছে তা জানতেন না বলে ভান করেছিলেন বলে ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী।

তিনি আরো বলেছেন, ‘আমরা তাদের গ্রেপ্তার করেছি, তারা আমাদের হেফাজতে আছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়ার পদ্ধতি, কোরআন পড়া এবং ভালো মুসলিম হওয়ার শিক্ষা দেব।’

তাদের কবে মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট নয়। অতীতে একই রকম ঘটনায়, আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রেখেছিল, যাতে মুক্তির পর তাদের পুরো মাস রোজা রাখার ব্যাপারে নিশ্চিত করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X