শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৪ ঘণ্টায় সিকিমে ১৩ বার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হিমালয়কন্যা নামে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে সাড়ে চার ঘণ্টার মধ্যে অন্তত ১৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এসব কম্পনে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় প্রথম ও প্রধান ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মূল কম্পনের পরপরই একের পর এক আফটারশক অনুভূত হয়, যা ভোর পর্যন্ত চলতে থাকে।

সরকারি তথ্য অনুযায়ী, পরবর্তী সাড়ে চার ঘণ্টায় আরও ১২ বার কেঁপে ওঠে সিকিম। এর মধ্যে মঙ্গন এলাকায় ৭টি ও নামচিতে ৪টি কম্পন রেকর্ড করা হয়। এছাড়া রাজধানী গ্যাংটকেও ৩ দশমিক ১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

শীতের মাঝরাতে আকস্মিক এই ভূমিকম্পের ফলে সিকিমের পর্যটন কেন্দ্রগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় হোটেল ও বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন কয়েক হাজার মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X