

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (১৭ আগস্ট) দুপুর থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
রোববার (১৬ আগস্ট) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। মঙ্গলবার (১৮ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।


