শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
expand
সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)-এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, থেকে আগামী পাঁচদিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। লঘুচাপটি যদি ঘনীভূত হয়, তবে তা আরও বড় ধরনের আবহাওয়াগত পরিবর্তন আনতে পারে, যা নির্ভর করছে সাগরের অবস্থার ওপর।

আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পরবর্তী সতর্কবার্তা প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন