

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হয়। ছুটির দিনে হঠাৎ এই বৃষ্টিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, “মেঘের একটি ভারী সেল বর্তমানে সক্রিয় রয়েছে। এটি শেষ হলেও আবারও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে।”
শুক্রবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়। একই দিনে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয়ও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মন্তব্য করুন
