

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেওয়া পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কিছু স্থানে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ওই সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য করুন
