শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমি বায়ু বিদায়ের পথে, কমতে পারে বৃষ্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম
expand
মৌসুমি বায়ু বিদায়ের পথে, কমতে পারে বৃষ্টি

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টির প্রবণতাও কিছুটা হ্রাস পেতে পারে।

বুধবার (৮ অক্টোবর) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব মাঝারি মাত্রায় সীমিত।

তবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে দেশের পশ্চিম অংশ থেকে সরে যেতে পারে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আগামী ৪৮ ঘণ্টা একই ধরনের আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন