

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের আকাশে রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম-বিডব্লিউওটি।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়। বিডব্লিউওটির তথ্যমতে, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশস্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
মন্তব্য করুন
