বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা।
expand
ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা।

জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে- ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ার পর জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ করা হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিক্রি করা হবে— এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক পাম্পের সামনে ভিড় জমান। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ না করায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ চালকরা পাম্পের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

দুই ঘণ্টার এই অবরোধে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীদের নাভিশ্বাস ওঠে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুকের একটি পোস্ট থেকে মূলত এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup