শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিন টানা নামবে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম
expand
পাঁচ দিন টানা নামবে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে, যা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীসহ বিভিন্ন মহানগরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, প্লাবিত হয়েছে উপকূলের বহু এলাকা। সেন্টমার্টিন দ্বীপে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন নদ-নদীর পানিও বেড়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে সেখানে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে প্রবাহিত হচ্ছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস

শুক্রবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

শনিবার: একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার: রংপুর ও রাজশাহীতে অধিক বৃষ্টির সম্ভাবনা, অন্য বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার: চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার: ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি, অন্যত্র মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ঢাকাসহ বড় শহরগুলোয় জলাবদ্ধতা ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন