সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টি দেখা যাচ্ছে। এর মধ্যে সিলেটে শনিবার সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানীসহ বেশ কয়েকটি জেলায়ও স্বস্তির বৃষ্টি নেমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতেও এমন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হচ্ছে, তা মূলত বর্ষা শুরুর আগের স্বাভাবিক আবহাওয়াগত পরিস্থিতির অংশ। এ ধরনের বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।

এদিকে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন