

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ বঙ্গোপসাগরে ১ অক্টোবর একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিন্মচাপটি আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে।
এছাড়া বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
তাঁর মতে, ভারত ও বাংলাদেশের ওপরে এখনও বর্ষা মৌসুম চলমান থাকায় পুরোপুরি অনুকূল পরিবেশ না থাকায় নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সীমিত। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘শক্তি’।
মন্তব্য করুন
