শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির ইঙ্গিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-ফাইল ছবি
expand
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ৪০ মিনিটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন