শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
expand
সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি নামতে পারে। একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায়ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশালের কিছু জায়গায়ও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ওই দিন দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন