শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির মায়ামিকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন সিয়াটল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
মেসির ইন্টার মায়ামিকে লজ্জায় ডুবালো সিয়াটল
expand
মেসির ইন্টার মায়ামিকে লজ্জায় ডুবালো সিয়াটল

লিগস কাপের ফাইনালে মেসিদের বিধ্বস্ত করেছে সিয়াটল সাউন্ডার্স। বল দখল ও পাসে বিপুল পরিমাণে এগিয়ে থাকলেও সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে অন-টার্গেটে একটিও শট নিতে পারেনি তারা।

বাংলাদেশ সময় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে লুমেন ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি কোনো গোলই করতে পারেনি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি পরের দুই গোল করে ম্যাচের শেষ ৭ মিনিটের মধ্যে। শেষমেশ মেসিদের ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জিতে নেয় সিয়াটল সাউন্ডার্স।

এর আগে লুমেন ফিল্ডে ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জেতার মাইলফলক সামনে নিয়ে খেলতে নেমেছিলেন মেসি। আগের তিন ম্যাচেই অপরাজিত থাকা দলটির স্বপ্ন ছিল প্রাণবন্ত।

প্রায় ৭০ হাজার দর্শকের সামনে ২৬ মিনিটেই তাদের সেই স্বপ্ন ধূসর হতে শুরু করে। এ সময় সিয়াটলকে এগিয়ে দেন ডি রোসারিও। বক্সের বাইরে থেকে সতীর্থতের তুলে দেওয়া বলে হেড করে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা টানার সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মায়ামি। ডি বক্সের ভেতর মেসির সামনে বাধা ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা। ৮৪ মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পেনাল্টি পায়। আলেক্স রোলড্যান গোল করতে ভুল করেননি। জয় বলতে গেলে নিশ্চিত, ৮৯ মিনিটের এমন সময়ে আরও একটি গোল করে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন