

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন তার গোলক্ষুধা। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে শীর্ষে উঠেছেন।
মঙ্গলবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে মাঠ ছাড়ে তারা। রোনালদোর গোল ম্যাচের গতি ঘুরিয়ে দেয়।
এই গোলের মাধ্যমে বাছাইপর্বে তার গোল সংখ্যা দাঁড়ায় ৩৯-এ, যা গুয়াতেমালার কার্লোস রুইজের সমান। আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে তিনি এখন ৩ গোল এগিয়ে।
৪০ বছর বয়সের কাছাকাছি গিয়েও রোনালদো দেখাচ্ছেন, বয়স কেবল একটি সংখ্যা। সাম্প্রতিক দুটি বাছাই ম্যাচে তার গোল সংখ্যা ৩।
জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোল ১৪১, খেলেছেন ২২৩ ম্যাচ।
ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোল ৯৪৩। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলা এই ফরোয়ার্ডের টার্গেট— ১ হাজার গোলের মাইলফলক।
আগামী মাসে আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচগুলোতে আরেকটি গোল পেলেই বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের হবে তার।
মন্তব্য করুন