

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেপালের হোটেলে আটকা জামাল ভূঁইয়ারানেপাল সফর শেষ হলেও দেশে ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে হোটেলেই অবস্থান করছেন জামাল ভূঁইয়াসহ দলের সদস্যরা।
এদিকে নিরাপত্তাজনিত কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা স্থগিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলটির ঢাকা ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে সেটি বাতিল করা হয়েছে।
দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ফেডারেশন নেপালের ফুটবল কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার হাইকমিশন।
সোমবার থেকে দুর্নীতি, অর্থপাচার ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে দেশটিতে জেন-জি প্রজন্মের তরুণদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। পার্লামেন্ট ভবনে প্রবেশের পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়তে থাকে। আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
মন্তব্য করুন
